Tuesday, July 28Welcome khabarica24 Online

মেন্টাল’ ছবিতে ইমরানের সুর চুরি!

image_179368.unnamed
শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবির ‘বলতে বাকি কতো কি’ গানটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবির জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের শান। যাতে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতের ডাব্বুর নাম। কিন্তু একই সুরে ‘বলতে বলতে চলতে চলতে’ একটি গান ২০ জানুয়ারি ইউটিউবে প্রকাশ করেছেন ইমরান। এটির গীতিকার শফিক তুহিন। প্রশ্ন উঠেছে গানটির মুল সুরটি আসলে কার? বিভিন্ন তথ্য অনুসন্ধান করে এবং ইমরান ও ছবির প্রযোজক পারভেজ চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেছে, গানটির মূল সুরকার ইমরানই। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘গত বছরের মে মাসে ‘মেন্টাল’ ছবির জন্য আমি ‘বলতে বাকি কতো কি’ গানটি তৈরি করি। বৈশাখী টিভিসহ কয়েকটি অনুষ্ঠানেও গানটি গেয়েছি। কোনো এক কারণে প্রযোজকের সঙ্গে আমার মনোমালিন্য হয়। এ ঝামেলার পর গানটির গীতিকার জাহিদ হাসান অভিকে ফোনে এবং এসএমএসে জানিয়ে দেই, গানটির সুর আমি তাদের দেবো না। আপনাদের গানের কথা নিয়ে যান। তাঁরা সেটা মেনেও নেন। সেই সুরের সঙ্গে কথা বদলিয়ে ২০ জানুয়ারি গানটি আমি ইউটিউবে প্রকাশ করি। পরে দেখি তড়িঘড়ি করে তাঁরাও ইউটিউবে গানটি ছেড়েছে। এটা যে আমার সুর তার সব প্রমাণ আমার কাছে আছে।”মেন্টাল’ ছবির প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, ‘গানটার সুর ও সংগীতায়োজন করে ডাব্বু আমাদের দিয়েছিলেন গত বছরের মার্চের শেষ সপ্তাহে। পরে ইমরানকে দিয়ে গাওয়ানোর জন্য তার কাছে এটা পাঠাই। নানা কারণে ইমরানকে দিয়ে আমরা গাওয়াইনি। দেড় মাস আগে আমরা ‘বলতে বাকি কত কি’ গানটির ওয়েলকাম টিউন প্রকাশ করেছি।’পারভেজের কথার সূত্র ধরে ইমরান বলেন, ‘আমার সুরটি আমার আগে ব্যবহার করাই জন্যই তারা পেছনের তারিখের কথা বলছেন। বাস্তবিক অর্থে কোনো প্রমাণ তাদের কাছে নেই। তারা আমার সঙ্গে প্রতারণা করেছেন।’
উল্লেখ্য, ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শী, মিশা সওদাগর প্রমুখ।