Sunday, October 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ে বন্ধুদের হাতে স্কুল ছাত্র খুন

মীরসরাইয়ে বন্ধুদের হাতে আলাউদ্দিন রাকিব (১৫) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১টার দিকে তার মৃত্যু ঘটে। নিহত রাকিব ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী । তাঁর বাড়ী উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মকছুদ আহাম্মদের ছেলে।
সূত্রে জানা যায়, গত রবিবার (২৮ ডিসেম্বর) রাতে জোরারগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা থেকে বন্ধুদের সাথে বাড়ী ফেরার পথে বারইয়ারহাটের রেল লাইনের পাশে নির্জন স্থানে পূর্ব শত্রুতার জেরধরে তার বন্ধু মিজান, রানাসহ অন্যান্য সঙ্গীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগকেটে রক্তাক্ত জখম করে রাস্তার ধারে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে, পরদিন সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টানা ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মঙ্গলবার রাত ১টার সময় সে মৃত্যুবরণ করে।
স্থানীয় ইউপি সদস্য বেলায়েত হোসেন এই মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে সূত্রে যানা যায়। এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার এসআই আলমগীর দাবী করেন খুন হওয়া রাকিব শিবির কর্মী । রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন হতে পারে বলেও জানান তিনি।