Sunday, October 25Welcome khabarica24 Online

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা প্রশাসনের আইনশৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৯ মার্চ)। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী অলি, উপজেলা চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াছমিন শাহীন কাকলী, মীরসরাই থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঁইয়া, জোরারগঞ্জ থানার ওসি একেএম লিয়াকত আলী, মীরসরাই পৌর মেয়র এম. শাহজাহান, বারইয়াহাট পৌর মেয়র এস এম তাহের ভূঁইয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক নীরদ বরণ মন্ডল, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সাংবাদিক মাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।