Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক গাড়ির চালক নিহত হয়েছে। ১৩ জুন শনিবার সকাল ৮টায় বারইয়ারহাট পৌর বাজারে শরীফ মেলামাইন কোম্পানির গাড়ি চালক গাড়ি থামিয়ে নাস্তা করার জন্য মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ওবায়দুল (৪৮) নিহত হয়। নিহত ওবায়দুল পুরান ঢাকার ব্যাটারী ঘাটের কামরাঙ্গীরচর এলাকার জিন্নাত আলীর পুত্র বলে তার আপন ভাই জহিরুল ইসলাম মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেন।
জোরারগঞ্জ থানার এসআই সুজন পাল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে সংশ্লিষ্ট গাড়ীর সন্ধান করা হচ্ছে।