
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারে শনিবার ( ২৫ জানুয়ারী) দুপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন দুই দোকানী সহ ৭ জন। আবার অভিযুক্ত ব্যক্তি জানান টাকা না দিয়ে উল্টো টাকা দাবী করতে তার পরিবারের উপর হামলা করা হয়েছে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে আদালতেই মিমাংসার পরামর্শ প্রদান করেন।
উপজেলার দুর্গাপুরের জনৈক নাছির উদ্দিন ( ৫৬) জানান উপজেলার মিঠাছরা বাজারের জোৎস্না ডেন্টাল এর এহছানুল হক থেকে প্রায় ১ বছর পূর্বে ৬ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ভাড়া নেয়। ভাড়া নেয়া দোকানে আসবাবপত্র তৈরী করে দোকান চালু করার সময় এহছান দোকানের চাবি নিয়ে ফেলে। গত ১ বছর ধরে সেলামীর টাকা ও আর ফেরত দিচ্ছে না। অবশেষে শনিবার ( ২৫) দুপুরে কয়েকজন শুভাকাংখী নিয়ে পাওনা টাকা চাইতে গেলে এহছান পাওনাদারদের উপর চড়াও হয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে নাছির উদ্দিন ( ৫৬) সহ সাথে দুজন টিপু ( ৩২ ও মিজান ( ২৯)কে সহ। আবার অভিযুক্ত ডেন্টাল চিকিৎসক এহছান উল্টো দাবী করেন উক্ত নাছির মিথ্যা টাকা দাবী করে দলবল নিয়ে এসে আমি ও আমার স্ত্রী শামীমা আক্তার ( ৩৪) , দুই কন্যা সামিহা ( ১২) ও সাবিহা ( ১৬)কে মেরে আহত করেছে। উক্ত ঘটনাস্থল তদন্ত করা মীরসরাই থানার এসআই জালাল উদ্দিন বলেন আমরা আপাতত পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান সেক্ষেত্রে বিষয়টি আদালতেই মিমাংসা হওয়া উত্তম। এখানে বাড়াবাড়ি বা আইনংশংখলার পূন: অবনতি ঘটলে কঠোর পদক্ষেপ নিবেন বলে জানান মীরসরাই থানার ওসি আতিকুর রহমান।
