Wednesday, February 25Welcome khabarica24 Online

মাদকমুক্ত সমাজ গড়তে মীরসরাই মায়ানী বড়ুয়া পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক- মীরসরাই মায়ানী বড়ুয়া পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। এতে চিরঞ্জিত বড়ুয়া ফুটবল একাদশ (সিনিয়র) বনাম রাজু বড়ুয়া ফুটবল একাদশ (জুনিয়র)র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ এপ্রিল) মায়ানী বড়ুয়া পাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত সিনিয়র বনাম জুনিয়র দলের ফুটবল ফাইনাল খেলায় ৬-১ গোলে চ্যাম্পিয়ন হয় চিরঞ্জিত ফুটবল একাদশ (সিনিয়র) দল।

যুবনেতা শাহাদাত হোসেনের সঞ্চালনায় মায়ানী গৌতম বিহার কমপ্লেক্সের পরিচালক কর্মদূত জিনালংকার মহাথেরো সভাপতিত্বে ও সুশান্ত বড়ুয়ার সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন,

প্রধান বক্তার বক্তব্য রাখেন, নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির কার্যকারী সভাপতি শাসন বংশ মহাস্থবির।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, ভিক্ষু শ্রীমৎ শাসন তিলক,সুবোধ বড়ুয়া, ভবতোষ বড়ুয়া, যুবনেতা রাকিব প্রমুখ।

প্রধান অতিথি মীরসরাই উপজেলা কৃষক দলের আহবায়ক মো আশরাফ উদ্দিন বক্তব্যে বলেন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান নির্দেশনায় এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাই একমাত্র মাধ্যম। খেলাধুলাই মাদক থেকে দূরে রাখতে পারে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই।খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাব।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা কৃষকদলের আহবায়ক মো আশরাফ উদ্দিন।