Friday, September 11Welcome khabarica24 Online

বারইয়ারহাট মেডিকেল সেন্টারে রোগীদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা প্রদান

123456

নাছির উদ্দিন ঃ
বারইয়ারহাট মেডিকেল সেন্টারে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত হাসপাতালে বিভিন্ন প্রকার রোগীদের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতাল কতৃপক্ষ এই সেবার আয়োজন করে। এসময় প্রায় ২০০জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এসময় হাসাপাতালে রোগী দেখেন মেডিসিন, ডায়াবেটিস ও ব্যথা বিশেজ্ঞ ডা. মো. জোবায়ের হোসেন, সার্জারি বিশেষজ্ঞ ডা. প্রদীপ কুমার নাথ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. জিয়া উদ্দিন ফরহাদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাওছার ইকবাল চৌধূরী রাসেল। এসময় আরো উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন, হাসপাতালের পরিচালক ফরিদ উদ্দিন খন্দকার, নিজাম উদ্দিন (বেলাল কোম্পানি), রফিকুল ইসলাম, আজিজুল হক লিটন, সামস্ উদ্দিন মিয়াজী, আজিজুল হক মাস্টার, ও শাহাদাৎ হোসেন।