নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। চিকিৎসকের বরাত দিয়ে এক প্রতিবেদনে গণমাধ্যমে গতকাল এ খবর জানানো হয়। এতে বলা হয়, দেশটির পাঁচবারের প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা ক্যান্সারে ভুগছিলেন। গত ২৯ মার্চ তাকে মেডান্টা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় বুধবার রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সূর্য বাহাদুর’। প্রসঙ্গত, সূর্য বাহাদুর থাপা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৬৩ সালে প্রথম ক্ষমতায় আসীন হয়েছিলেন। এনডিটিভি।

