চক্ষু মেলিয়া
দেখিলাম আমি
পৃথিবীর প্রকৃতি অচেনা
আলোয়।
আমি এক উদবাস্ত
তার পর……………জীবনের,
কত সুর্য উদয় অস্হ হলো।
কবি মোহাম্মদ মুছা
আরব আমিরাত প্রতিনিধি ঃ কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান এ লক্ষে কে সামনে রাখে এগিয়ে যায়চ্ছে কবিরা । সংযুক্ত আরব আমিরাতের কবি, সাহিত্যিক, লেখক,গল্পকার এর সংগঠন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে মে দিবস ও গুণীজন সংবর্ধণা ও কবিতা উৎসব এর প্রস্তুতি সভা সম্পন্ন হয়। গত ৮ এপ্রিল বিকাল চার টা ঘটিকায় আবুধাবী শাপলা হাউস হোটেলে জাতীয় কবিতা মঞ্চের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি , কবি, সাহিত্যিক, কলামিস্ট, লেখক, মোহাম্মদ মুছা এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মুহাম্মদ নাজমুল হাসান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা ভিশনের আবুধাবী প্রতিনিধি ও লেখক, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বাপ্পি তিনি তার বক্তব্য বলেন কবিতার প্রতিচ্ছবি মানুষ কে আলোকিত করে তুলে। কবি ও কবিত্ব কে বেশি করি ভালোবাসেন। কবিতা চাই আমরা সত্য ও ন্যায়ের জন্য। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন প্রসাস এর প্রতিষ্ঠতা সভাপতি ও কবি, লেখক, মোহাম্মদ নুরুল আবছার তৈয়বী। প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন সাহিত্য পএিকা কাশফুলের সম্পাদক, কবি ও সাহিত্যিক, লেখক,সাংবাদিক, মোহাম্মদ এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চের আরব আমিরাত শাখার সহ সভাপতি কবি ও লেখক,সাহিত্যিক ওবাইদুল হক। আরো উপস্হিত ছিলেন ন্যাশনার ব্যাংক অফ আবুধাবী ম্যানেজার ও সাহিত্যিক মনের মানুষ মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, রাজনৈতিক ব্যাক্তি ও সাহিত্যিক অনুরাগী মোহাম্মদ বেলালয়েত হিরো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন আরব আমিরাত এর প্রতিনিধি ও লেখক, মোহাম্মদ কামরুল হাসান জনি, নিউজ ৭১ টিভি আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ মনজুর আলম, কবি মোহাম্মদ উল্ল্যা শহিদ, কবি হায়দার আলী , জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক ও কবি, সাংবাদিক,মোহাম্মদ মনির উদ্দিন আলম মান্না প্রমুখ।


