Friday, October 23Welcome khabarica24 Online

চট্টগ্রামে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ognikando2

চট্টগ্রামের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় ‘হ্যাবস গার্মেন্টসে’ অগ্নিকাণ্ডে কারখানার গুদামে থাকা প্রায় আড়াই লাখ টাকার কাপড় পুড়ে গেছে।

সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মান্নান টাওয়ারের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, রাতে কারখানার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও লামারবাজার স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তাদের প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় গুদামে থাকা প্রায় আড়াই লাখ টাকার কাপড় পুড়ে গেছে।

আগুনে সূত্রপাত সর্ম্পকে কিছু জানা যায়নি বলেও জানান তিনি।