Wednesday, February 25Welcome khabarica24 Online

কল্পতরু : মারিয়া শাইরি

 

ছায়ার শিখরে আগুন জ্বেলেছি মায়ায় দুলেছে মন;
কাব্যশ্বাসে অধিক খুঁজেছি তোমার ঠোঁটের কোণ !

কুয়াশাচ্ছন্ন প্রভাত বেলায় তোমার কাহনধ্বনি;
প্রেমপিয়াসী আমার মনটা ঝিনুকের মুক্তাখনি

মায়া মেঘের দল প্রতি প্রহরে ,অনুভুতিতে ঘুরে
ইচ্ছাধনু সুর লতার, শৌখিন ছন্দ স্মৃতিতে উড়ে।

চন্দ্র শীতল নক্ষত্র কথা ধুলো মলিনে ঢাকা
নদীর ঢেউয়ে তরঙ্গবিলাস কল্পতরুতে আঁকা।

শিশির বিন্দু ঘাসের উপর অন্তলীনে হাসে
রজনীগন্ধা দক্ষিণ কোণে অলীকপুরীতে ভাসে

সোনালী স্বপ্নসিঁড়ি মৃদুস্বরে, বলছে কথা হেসে
চিরপ্রিয় আবেগ সুধা, গেছে আকাশবন্দীর দেশে ।

মাঠে ঘাটে বইছে উতলা বাতাস; চিরবিরহী হয়ে
অলীক জগৎ ভারী মায়ার মিথ্যে সুখের থেকে।

সুবাস ভাসে ফুলের মাঝে সুধাময় সেই স্মৃতি অভিমানের
নিত্য খেলায় ,ভাঙলো অতীত ভয়ের ভীতি ।

হারানো প্রহর ফেলে আসা ভোর ছেঁড়া পাতার রীতি
আঁধারে ডুবেছি সেই কবে কমেনি আজো প্রীতি !