Tuesday, July 28Welcome khabarica24 Online

আরব আমিরাতে ঈদ উৎসব।

আরব আমিরাত থেকে মোহাম্মদ মনির উদ্দিন মান্না:-
বাংলাদেশের সাহিত্য প্রবাসীদের সংগঠন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাতের উদ্যোগের গত ২৫জুন,রোজ- রোববার ইউ. এ. ই সকাল ১০টা,আরব আমিরাত আল আইনসিটি আরবি রেষ্টুরেন্টে, নজরুল সাহিত্য পরিষদ , আরব আমিরাত শাখার সভাপতি ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আআরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্না
সভাপতিত্বে এবং দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাতের সহ সাধারণ সম্পাদক ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাতে সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায়,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে “ঈদ উৎসব ২০১৭” পালন এক আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে “ঈদ উৎসব ২০১৭ পালন করা হয়।
স্বাগত বক্তব্যে রাখেন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাতের যুগ্ম সম্পাদক তানজির ভূঁইয়া।

শুভেচ্ছা বক্তব্যে রাখেন জাতীয় কবি মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আরব আমিরাতের সহ সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বিশিষ্ট ব্যাবসায়ী,সাহিত্য অনুরাগী, উপদেষ্টা মোহাম্মদ সিরাজদ্দৌলা মামুন। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা, সমাজ সেবক, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুর ইসলাম, মোহাম্মদ রহিম, মোহাম্মদ আরমান হোসেন সোহেল।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম,রাসেল,জাহেদ,শরিফ,আরিফ,আলম,বেলাল,মাসুদ,শাহ জালার,নাজমুল,আশরাফ, হাসান, জুয়েল মাহমুদ, জামশেদ পারভেশ, আনোয়ার, জুয়েল প্রমূখ।

অনুষ্ঠানে ঈদ নিয়ে কবিতা আবৃত্তি করেন কবি মোহাম্মদ মনির উদ্দিন মান্না, কবি সাইফুল আলম, কবি মোহাম্মদ হোসেন, কবি সাব উদ্দিন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মুখরোচক খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।