
আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা ‘আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ-২০২৫’-এর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৪টি বিশ্ববিদ্যালয়ের ৪টি দল।
বাছাইকৃত দলগুলো হলো— বুয়েটের টিম ইন্টারপ্লানেটার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ মার্স রোভার, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির এএইউবি রোভার-৭১ এবং গ্রিন ইউনিভার্সিটির জিইউবি মার্স রোভার।
আগামী জুলাই মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এ বছর ৭ দেশের ২৭টি দলের মধ্য থেকে ১৮টি দল চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে।
