Friday, October 23Welcome khabarica24 Online

অবশেষে মুক্তি পাচ্ছে ‘ওয়ান ওয়ে’

untitled-2

বিনোদন ডেক্স:  অবশেষে আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘ওয়ান ওয়ে (একমুখী রাস্তা)’। এর আগে দু’দফায় ছবিটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়।

গেলো ঈদেও শোনা যাচ্ছিল চলচ্চিত্রটি মুক্তি পাবে। পরিচালক ট্রেলার অনলাইনে প্রকাশ করে জানান দেন ছবিটি মুক্তি পাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত নানা জটিলতায় মুক্তি পায়নি ‘ওয়ান ওয়ে’।

গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি ছবিতে দেখা যাবে গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করেন মিলন, বাবু ও বাপ্পি। এক পর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার বনে যান মিলন। এর কিছুদিন পর রহস্যজনকভাবে খুন হন মিলন ও বাবু। ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে বাপ্পি। তার অভিযানে যোগ দেয় ববি। কিন্তু পরে জানা যায় ববি প্রথম গডফাদারের মেয়ে!

বাপ্পি ও মিলনের সঙ্গে ববি এর আগে ‘দেহরক্ষী’, ‘ব্ল্যাক মেইল’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আই ডোন্ট কেয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।