Sunday, October 25Welcome khabarica24 Online

সীতাকুন্ডে ইয়ার্ড শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সীতাকুন্ডে মাদামবিবিরহাট সমুদ্র উপকূলে অবস্থিত এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সীতাকুন্ড থানার এসআই সাইফুল ইসলাম জানান,গত শনিবার রাত ৯টার সময় লোকমানের মালিকানাধীন এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডেরব্র্যাকে শ্রমিক ফিরোজ মিয়া(১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকমর্গে প্রেরন করা হয়। রাতেই একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতশ্রমিক জামালপুর জেলার শস্যাবাড়ী থানার আদাকচি এলাকার মৃত এনামুল হকের ছেলে। অপরদিকে এসএল শিপ ইয়ার্ডের মালিক লোকমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে এক শ্রমিক মারা যায়।